সারাবিশ্ব
৩০দিনের জন্য বিনামূল্যে গণপরিবহণ সেবা ঘোষণা করল পাকিস্তান
ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকট। ফলে পালিস্তানে সৃষ্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ নাগরিকদের যাতায়াত খরচ যখন আকাশচুম্বী, ঠিক তখনি রাজধানী ইসলামাবাদে আগামী ৩০দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করে দিয়েছে পাকিস্তান সরকার।
আজ শুক্রবার (০৩ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে বলেছেন, “প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায়, আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে। যা কাল শনিবার থেকে কার্যকর হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।”
এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জ্বালানির নতুন দাম ঘোষণা করেন। এতে দেখা গেছে পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। আর ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ।