সারাবিশ্ব

ইরান ইস্যুতে বাহরাইনের ৩ সংসদ সদস্যকে বহিষ্কার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৩:১১ পিএম

ইরান ইস্যুতে বাহরাইনের ৩ সংসদ সদস্যকে বহিষ্কার
ছবিঃ সংগৃহীত

ইরান সমর্থকদের বিরুদ্ধে গৃহীত সরকারি পদক্ষেপের বিরোধিতা করায় বাহরাইনের জাতীয় সংসদ থেকে ৩ সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে।  

গতকাল বৃহস্পতিবার (০৭ মে) দেশটির ‘কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভস’-এ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত তিন সংসদ সদস্য হলেন- আবদুলনবী সালমান, মামদুহ আল-সালেহ এবং মাহদি আল-শোওয়াইখ। তাদের বিরুদ্ধে অভিযোগ, বাহারাইনের ওপর ইরানি হামলার প্রশংসা বা সমর্থন করার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব বাতিলসহ সরকারের বিভিন্ন কঠোর পদক্ষেপের সমালোচনা করেছিলেন তারা।

এদিকে সংসদ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সংবিধান এবং অভ্যন্তরীণ নীতিমালা মেনেই এই তিন এমপির সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ সদস্যদের ভোটগ্রহণের মাধ্যমে এই বহিষ্কার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।