সারাবিশ্ব

থালাপতি বিজয়কে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০১:০৮ পিএম

থালাপতি বিজয়কে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থালাপতি বিজয়কে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন।

রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মোদি তার বার্তায় বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় অভিনন্দন জানিয়ে নতুন মেয়াদের জন্য শুভকামনা জানান।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে, যাতে জনগণের জীবনমান উন্নয়ন এবং রাজ্যের সার্বিক অগ্রগতি নিশ্চিত করা যায়।

এর আগে একই দিন সকালে চেন্নাই নেহরু স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে বিজয় থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথ গ্রহণের আগে তাকে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা যায়।

শপথের পর প্রথম ভাষণে বিজয় নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরেন এবং জনগণের আস্থা অর্জনের বিষয়টি গুরুত্ব দেন। তিনি বলেন, তিনি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না এবং ‘প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ’ গড়ে তুলতে কাজ করবেন। একই সঙ্গে তার সরকারের কাজ মূল্যায়নের জন্য জনগণের কাছে যুক্তিসঙ্গত সময়ও চান তিনি

তিনি আরও জানান, সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য জনগণকে সময় দিতে হবে। একই সঙ্গে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।