সারাবিশ্ব

কাতারের আধুনিক রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম

কাতারের আধুনিক রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই
ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রবিবার সকালে দেশটির সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। বিবৃতিতে তাকে কাতারের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করা হয়।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে দেশটি জ্বালানি খাত, অর্থনীতি, অবকাঠামো এবং আন্তর্জাতিক কূটনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে তার চতুর্থ ছেলে এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি বিরল দৃষ্টান্ত হিসেবে তার এই পদক্ষেপ ব্যাপকভাবে প্রশংসিত হয়।

তার নেতৃত্বে কাতার দ্রুত উন্নয়নশীল ও প্রভাবশালী রাষ্ট্র হিসেবে বিশ্বে নিজের অবস্থান সুদৃঢ় করে।