সারাবিশ্ব
পরমাণু অস্ত্র কমাতে চীন-রাশিয়াকে রাজি করানো কঠিন: ট্রাম্প
চীন ও রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে সমঝোতায় পৌঁছানো কঠিন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শুক্রবার ২০ নভেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর চীনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে ওয়াশিংটনে ফেরার পথে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের ধারণাটি তার পছন্দ। তবে যেসব দেশের হাতে হাজার হাজার পরমাণু অস্ত্র রয়েছে, তাদের এসব অস্ত্রের অর্ধেক কমাতে রাজি করানো কঠিন হবে।
এদিকে বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে তিন নেতা একমত হয়েছেন, পরমাণু যুদ্ধে কোনো পক্ষের জয় সম্ভব নয় এবং এ ধরনের যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়।
পাশাপাশি পরমাণু অস্ত্রের ঝুঁকি কমানো এবং এর বিস্তার রোধে আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।