সারাবিশ্ব
গোমাতা স্বঘোষিত রাষ্ট্রমাতা, নতুন করে ঘোষণার কিছু নেই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরুকে ভারতের ‘স্বঘোষিত রাষ্ট্রমাতা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, গরুকে নতুন করে জাতীয় পশু হিসেবে ঘোষণার কোনো প্রয়োজন নেই।
সোমবার (১ জুন) উত্তরপ্রদেশের বিজনোরে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
যোগী আদিত্যনাথ বলেন, কোরবানির ঈদের দিন যারা সামাজিক যোগাযোগমাধ্যমে গরুর ছবি প্রকাশ করছে, বিশেষ করে তরুণদের উদ্দেশে তিনি এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি। তার ভাষায়, গরু ইতোমধ্যেই ‘স্বঘোষিত রাষ্ট্রমাতা’, এ বিষয়ে নতুন করে কিছু ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই।
এদিকে, চলতি বছর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মুসলিম সম্প্রদায়ের অনেকেই গরু কোরবানি থেকে বিরত ছিলেন। ঈদের আগে কঠোর নজরদারি ও পরিস্থিতির কারণে তারা এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। একই সঙ্গে কিছু মুসলিম গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তোলেন।
পশ্চিমবঙ্গে মুসলিমদের গরু কোরবানি না দেওয়ার বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। বিশ্লেষকদের মতে, হিন্দুত্ববাদী দল ক্ষমতায় আসার আগে রাজ্যটিতে এমন পরিস্থিতি দেখা যায়নি।