আইন আদালত
বগুড়ার তিনবারের সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার
বগুড়ার জেলা জাতীয় পার্টির সভাপতি ও বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৭ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শরিফুল ইসলাম জিন্নাহ দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে শিবগঞ্জ থানায় দায়েরকৃত হত্যা মামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ অন্যান্য মামলা।
ওসি ইকবাল বাহার বলেন, “শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে বিচারাধীন মামলার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হবে।”