আইন আদালত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৯:২৩ পিএম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে সরে দাঁড়িয়েছেন এমরান খান। মঙ্গলবার (২১ জুলাই) তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান উল্লেখ করেন, ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তবে ব্যক্তিগত কারণেই তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সরকারি দায়িত্ব পালনের কারণে তার ব্যক্তিগত আইন চেম্বারের কাজ ব্যাহত হচ্ছিল। ফলে এখন তিনি নিজের প্র্যাকটিসে বেশি সময় দিতে চান। এ কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।