জাতীয়
দুদকের নতুন সচিব খালেদ রহীম
ছবি: সংগৃহীত
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশন-দুদকের সচিব পদে পদায়ন করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে গত ১৪ জুলাই বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলাকে পদোন্নতি দিয়ে সংসদ সচিবালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছিল।
জাতীয় নিয়ে আরও পড়ুন