জাতীয়

নির্বাচনে কোনো চাপের কাছে নতিস্বীকার নয়: সিইসি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১২:৪২ পিএম

নির্বাচনে কোনো চাপের কাছে নতিস্বীকার নয়: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট করে দিয়েছেন, নির্বাচন পরিচালনার সময় কোনো চাপের কাছে মাথা নত করা হবে না।

তিনি বলেন, “নির্বাচন কমিশনও কোনো প্রকার প্রভাব বা চাপে বিভ্রান্ত হবে না। আইন অনুযায়ী নির্দেশনা দেওয়া হবে, বেআইনি কোনো নির্দেশনা কমিশন কখনোই দেবে না।”

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এ নির্দেশনা দেন। তিনি আরও বলেন, দেশের বর্তমান দূরাবস্থা আইনপ্রতি অনমনীয় শ্রদ্ধার অভাবের কারণে সৃষ্টি হয়েছে। উত্তরণের জন্য সকলকে আইনকে সম্মান করে দায়িত্ব পালন করতে হবে।

সিইসি শিক্ষার্থীদের মতো কর্মকর্তাদের পরামর্শ দেন যে, যেকোনো ক্রাইসিস মোকাবেলার মানসিকতা থাকা জরুরি। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ভোট বাক্স দখল বা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মাঠে গিয়ে পরিস্থিতি সামলানো যাবেনা।