জাতীয়

জিএমপির নতুন কমিশনার হলেন ইসরাইল হাওলাদার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

জিএমপির নতুন কমিশনার হলেন ইসরাইল হাওলাদার
ইসরাইল হাওলাদার। ছবি: সংগৃহীত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি মো. ইসরাইল হাওলাদার। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্প পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করা ইসরাইল হাওলাদারকে বদলি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ইসরাইল হাওলাদার বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে তিনি ডিএমপির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। অভ্যুত্থান-পরবর্তী সময়ে ডিএমপিতে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতার পরিচয় দেন। এরপর তিনি ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে কাজ করেন। পরে তাঁকে শিল্প পুলিশে বদলি করা হয়।