জাতীয়
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার ঢাকা সেনানিবাসে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা নিজ হাতে সেনাপ্রধানকে এই মর্যাদাপূর্ণ পদক প্রদান করেন।
এর আগে অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ঢাকা সেনানিবাসে বাংলাদেশ আর্মড ফোর্সেস ‘ট্রেনিং কমপেনডিয়াম’-এর মোড়ক উন্মোচন করেন তিনি।
জাতীয় নিয়ে আরও পড়ুন