জাতীয়

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
ছবিঃ সংগৃহিত

কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে ভৈরব বাজার জংশন থেকে ১৫০ মিটার দূর এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ভৈরব বাজার জংশন থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনটি কিছু দূর এগোলে ইঞ্জিনের পর চতুর্থ কোচের বগি লাইন থেকে পড়ে যায়। ফলে ওই স্টেশনের আপ-ডাউন লাইন বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রাত ৩টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, সকাল ৭টার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন থেকে রিলিফ ট্রেন এলেও এখনো শুরু হয়নি উদ্ধার  কার্যক্রম।