জাতীয়
সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেনাসদরে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সাক্ষাতে অংশ নেয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করেন।
জাতীয় নিয়ে আরও পড়ুন