জাতীয়
যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে। তিনি আরও জানিয়েছেন, মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে সিটি করপোরেশন নির্বাচন হবে কি না, তা ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে।
তিনি আরও উল্লেখ করেছেন, রাজনৈতিক প্রশাসকরা আমলাদের চেয়ে আরও ভালোভাবে কাজ করতে পারবেন।
মন্ত্রী জানান, যেসব সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেই এলাকায় নির্বাচন প্রথমে অনুষ্ঠিত হবে। এর ফলে ঢাকা দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন প্রথম ধাপে হবে। এরপর ধাপে ধাপে বাকি সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করা হবে।