জাতীয়
প্রধানমন্ত্রীর সাথে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
ছবিঃ সংগৃহিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার (০৯মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজার নির্বাহী চেয়ারম্যানের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বেপজা চেয়ারম্যান বর্তমান সরকারের অর্থনৈতিক রূপকল্প বাস্তবায়নে দেশের ৮ টি ইপিজেড-এর সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং নতুন বিনিয়োগ আকর্ষণের কৌশল সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।
এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
জাতীয় নিয়ে আরও পড়ুন