জাতীয়
সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী নির্ধারণে বৈঠক করেছে বিএনপির সংসদীয় দল।
আজ বুধবার (১১ মার্চ) বেলা ১১:৩০টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় দলের সভাকক্ষে শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, তথ্য দিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হবে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।
সরকারি দলের সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অধিবেশনে অন্তবর্তীকালীন সরকারের সময় বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাবও উত্থাপন করা হবে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। তিনি একই দিনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।