জাতীয়
যাতায়াত ব্যবস্থায় সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছি: প্রতিমন্ত্রী হাবিব
রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, যেকোনো দুর্ঘটনার দায় সরকারের কাঁধেই আসবে, তবে আমরা যাতায়াত ব্যবস্থায় সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছি। ইতোমধ্যে দুর্ঘটনা কাটিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার সান্তাহারে বুধবার দুপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের দুর্ঘটনা কাটিয়ে বর্তমানে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। মূলত দুইটি ট্রেনের শিডিউলের বিপর্যয় হয়েছে। যাওয়া-আসা পর্যবেক্ষণ করছি, ঈদযাত্রা শেষে সফলতা ও ব্যথতার কথা জানানো যাবে।
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও ২ চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।
সরকার রেল যোগাযোগ বাড়ানোর ব্যাপারে কাজ করছে এ কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরইমধ্যে আলোচনা চলছে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে।