জাতীয়
ডেপুটি স্পিকার নিজেই নিজেকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘ধন্যবাদ মাননীয় স্পিকার’
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ব্যারিস্টার কায়সার কামাল নিজেই নিজেকে ধন্যবাদ দেন।
রোববার (২৯ মার্চ) বিকেলে মুলতবি বৈঠকে স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিত্ব করছিলেন তিনি।
সংসদ সদস্যদের ধন্যবাদ জানানোর সময় ভুলক্রমে তিনি বলেন, “ধন্যবাদ মাননীয় স্পিকার”, এরপর নিজেই হাসিতে ফেটে পড়েন।
বৈঠকের শুরুতে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছেন। তিনি সংসদ সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষভাবে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) নির্বাচনী এলাকার জনগণের প্রতি।
ডেপুটি স্পিকার আরও বলেন, সংসদ জাতির দর্পণ, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। তিনি উল্লেখ করেন, সংসদে আসা সদস্যদের মধ্যে কেউ এসেছেন ফাঁসির মঞ্চ থেকে, কেউ গুম হওয়া থেকে, আবার কেউ দীর্ঘ সময় কারাগারে কাটিয়ে সংসদে এসেছেন। তিনি নিজের সাধারণ কৃষক পরিবার থেকে আসার গল্পও তুলে ধরেন।