জাতীয়
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
ছবিঃ সংগৃহিত
অর্থ বিভাগে যুগ্ম সচিব নুরজাহান খানমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সাথে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, প্রশাসনের একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত নুরজাহান খানম এর আগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। অর্থ বিভাগে কর্মরত থাকাকালীন নীতিনির্ধারণী পর্যায়ে তার ভূমিকা ও অভিজ্ঞতা তাকে এই নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন করতে সহায়ক ভূমিকা পালন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাতীয় নিয়ে আরও পড়ুন