জাতীয়
বিকেল ৫টার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা
ছবিঃ সংগৃহিত
ঢাকাসহ দেশের ১২ জেলায় বিকেল ৫টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ শনিবার (০২ মে) অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ফেনী, বরিশাল, কুমিল্লা, সুনামগঞ্জ, ঢাকা, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর ও শরীয়তপুর জেলার কিছু স্থানে ২ মে বিকেল ৫টার মধ্যে পুনরায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে।
জাতীয় নিয়ে আরও পড়ুন