জাতীয়
আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী
৬ শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বুধবার (১০ জুন) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ৪-৫ পৃষ্ঠার যে জবাব দিয়েছে, সেটি পড়েছি। তবে, বেশিরভাগই অস্পষ্ট। প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী লেখা হয়েছে সেখানে। যা গ্রহণযোগ্য নয়।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ৬ শিশু মৃত্যুর ঘটনায় আজ বৈঠক হবে। কি সিদ্ধান্ত হবে সে বিষয়ে জানানো হবে।
প্রসঙ্গত, গত ২৭ মে ভোরে, রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদফতর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।