জাতীয়
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
ছবিঃ সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫১ জন।
আজ বুধবার (০৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তররের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল ও খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন করে মারা গেছে।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২২ জন মারা গেছেন। এছাড়াও ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৫৭ জনের।
উল্লেখ্য, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬০ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
জাতীয় নিয়ে আরও পড়ুন