রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১১:০৫ এএম

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক আজ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিকেলে বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, বুধবার বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় একই স্থানে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠকে তারা আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।