রাজনীতি
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ডা. শফিকুর রহমান যমুনায় পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এর কিছুক্ষণ আগেই পৃথক একটি গাড়িতে করে যমুনায় প্রবেশ করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজনীতি নিয়ে আরও পড়ুন