রাজনীতি
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক
ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক অগ্রাধিকারসহ নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিএনপির একটি সূত্র জানায়, চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করেন উভয়পক্ষ।
সৌজন্য এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখছে রাজনৈতিক মহল।