রাজনীতি

সব ষড়যন্ত্র মোকাবিলার শক্তি বিএনপির আছে: জয়নুল আবদিন ফারুক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৩:৩০ পিএম

সব ষড়যন্ত্র মোকাবিলার শক্তি বিএনপির আছে: জয়নুল আবদিন ফারুক
বক্তব্য রাখছেন জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

দেশে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার মতো সাহস ও শক্তি বিএনপির আছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দল আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, "তারেক রহমানের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে—এটি আসলে একটি সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করার ইঙ্গিত। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এবং জনগণ তা বুঝতে পেরেছে।"

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, "আপনি বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন, কিন্তু আজও তারিখ ঘোষণা হয়নি। দেরির অন্যতম কারণ গোপালগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া বর্বরতা। তারপরও আমরা আপনার ওপর আস্থা রেখেছি, সমর্থন দিয়েছি। আশা করি, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।"

তিনি আরও বলেন, দেশের মানুষ একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। সেই নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, আর যারা এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করতে হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।