রাজনীতি
তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “শুধু গণতন্ত্র ও ভোটাধিকার নয়, দেশের মানুষের স্বাস্থ্য, খাদ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করাও আজকের প্রধান চ্যালেঞ্জ। আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি।”
দেশের স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের চিকিৎসকরা দক্ষতার দিক থেকে উপমহাদেশে অন্যতম সেরা। কিন্তু ব্যবস্থাপনার দুর্বলতা ও পারস্পরিক দোষারোপের সংস্কৃতি পুরো সিস্টেমকে নষ্ট করে দিয়েছে।”
স্লোগাননির্ভর রাজনীতি থেকে বেরিয়ে এসে বাস্তব সমস্যা মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে, জুলাই মাসের গণ-অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।