রাজনীতি
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ বিকেলে
ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকে বসছে বিএনপি। এ উপলক্ষে দলটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে।
আজ বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে সিইসির দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সোমবার বিএনপির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটি সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির এই বৈঠককে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।