রাজনীতি
মুজিববাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদের বিরুদ্ধে দেশের মানুষকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে এই মতবাদ আর কখনো বাংলাদেশের মাটিতে মাথা তুলে দাঁড়াতে না পারে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জে আয়োজিত একটি পদযাত্রা শেষে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “দেশের পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক জনসেবা খাত আজ চরমভাবে নাজুক। এর দায়ভার আওয়ামী লীগ সরকারের—একটি পতিত ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর হাতে দেশের এই পরিণতি।” তিনি দাবি করেন, “জাতীয় নাগরিক পার্টি সেই নাজুক রাষ্ট্রব্যবস্থাকে জনগণের জন্য টেকসই ও উন্নয়নমুখী রূপে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “এই অবৈধ সরকারের পতনের একমাত্র পথ হলো জুলাই সনদ বাস্তবায়ন। আগামী ৩ আগস্ট যে করেই হোক এই সনদ আদায় করা হবে।”