রাজনীতি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ, সম্পাদক বাকের
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের মাধ্যমে গঠিত সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’-র কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সংগঠনের নবনিযুক্ত সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান, আর সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন আবু বাকের মজুমদার।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম, আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) হিসেবে দায়িত্ব পেয়েছেন মহির আলম।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)”। তবে গঠনের আট মাসের মাথায়, গত ২৩ অক্টোবর, সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় “জাতীয় ছাত্রশক্তি”।
নতুন নামের এই সংগঠনটি এখন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।