রাজনীতি

এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা-মিতু-নুসরাত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম

এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা-মিতু-নুসরাত
ছবি: সংগৃহীত

নারীদের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে আরও শক্তিশালী করতে নতুন সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ঘোষণা দেন সংসদ সদস্য ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপি.jpg

নতুন সংগঠনের নেতৃত্বে আহ্বায়ক হিসেবে মনিরা শারমিনের নাম ঘোষণা করা হয়েছে। সদস্যসচিব করা হয়েছে ডা. মাহমুদা আলম মিতুকে এবং মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে নুসরাত তাবাসসুমকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

এ সময় নেতারা বলেন, নারীদের অধিকার, ক্ষমতায়ন ও নেতৃত্বের বিকাশে জাতীয় নারীশক্তি কাজ করবে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।