রাজনীতি
এনসিপির ১৩ নেতার পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন আহ্বায়ক কমিটির ১৩ নেতা। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তারা লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল। তিনি জানান, বিষয়টি আমিও শুনেছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।
পদত্যাগকারীরা হলেন- হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ। যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্য সচিব শেখ রুবেল আহমেদ, সদস্য মো. হারুন মিয়া, যুগ্ম সদস্য সচিব সালাম আহসান, যুগ্ম সদস্য সচিব সনজয় দাস, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।
পদত্যাগপত্রের অনুলিপি জেলা আহ্বায়ক ও সদস্যসচিব, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের কাছে পাঠানো হয়েছে।