রাজনীতি

রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম

রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
ছবিঃ সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে হাসপাতালে যান তারেক রহমান। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে হাসপাতালে ভর্তি হন রুহুল কবির রিজভী।

এ সময় তিনি রুহুল কবির রিজভীর সঙ্গে কথা বলেন। পাশাপাশি চিকিৎসকদের কাছে রুহুল কবির রিজভীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।