রাজনীতি

বিএনপির এমপি হওয়ার লক্ষ্যে গণঅধিকার পরিষদ থেকে মেঘনা আলমের পদত্যাগ 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম

বিএনপির এমপি হওয়ার লক্ষ্যে গণঅধিকার পরিষদ থেকে মেঘনা আলমের পদত্যাগ 
ছবিঃ সংগৃহিত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। এরই মধ্যে তিনি আগের দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে। 

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যানুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে বিএনপির পক্ষ থেকে মোট ৭৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তাদের নাম দলীয়ভাবে বিএনপির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে আজ মনোনয়নপত্র সংগ্রহ করেন মেঘনা আলম। ইসি থেকে প্রাপ্ত মনোনয়নপত্র গ্রহণকারীদের তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।

গণঅধিকার পরিষদ থেকে মেঘনা আলমের পদত্যাগ নিশ্চিত করে দলের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি আমাদের দল থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন তিনি প্রাথমিক সদস্য থেকে পদত্যাগ করে চিঠি পাঠিয়েছেন। যা আমরা পেয়েছি।’

এ বিষয়ে মন্তব্যের জন্য মেঘনা আলমকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।