রাজনীতি
বিএনপির প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে, সফরে আছেন যারা
চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর একটি প্রতিনিধি দল।
বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে চায়না নর্দান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, চীন সফরে এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন— আলতাব হোসেন চৌধুরী, নাজমুল হক নান্নু, মো. শামসুজ্জামান, এস এম আসাদুজ্জামান রিপন, বেবী নাজনীন, খাইরুল কবির খোকন, হাবিবুর নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মোস্তাফিজুর রহমান বাবুল, কামরুজ্জামান, নিলুফার চৌধুরী মনি, সাঈদ আল নোমান, মনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম, কামাল আনোয়ার আহমেদ, মো. ইউনুস আলী, মো. আমানুল্লাহ এবং মীর সোলায়মান।