রাজনীতি
১ আগস্ট স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
ছবিঃ সংগৃহীত
ক্ষমতাসীন দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক আগামী শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে স্থায়ী কমিটির সদস্যদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।
বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে তিনি বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
তবে রাজনৈতিক সূত্রে ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে।
রাজনীতি নিয়ে আরও পড়ুন