রাজনীতি
নিবন্ধন না পেয়ে ইসি ভবনের সামনে আমরণ অনশনে আমজনতার তারেক
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান আমরণ অনশন শুরু করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে তিনি অনশন শুরু করেন।
তারেক রহমান নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অনশন শুরুর বিষয়টি জানান।
পোস্টে তিনি লিখেছেন, “৪৩ লাখ গ্রাহকের টাকা লুট করে মাত্র এক মাস আগে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি। এর আগে জাতীয় লীগের নাম ঘোষণা করেছিল ইসি, পরে বিষয়টি ফাঁস হয়ে গেলে স্থগিত করে।”
তিনি আরও লিখেছেন, “আমরা বছরের পর বছর রাজনীতি করছি, তবুও নিবন্ধন পাই না। রাজনীতি যেন এখন কেবল বুর্জোয়াদের জন্য। শুধু নিবন্ধনের ঘোষণা নয়, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদেরও শাস্তি দিতে হবে। না হলে এই আমরণ অনশন মৃত্যু পর্যন্ত চলবে।”