সারাদেশ
শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৪ বাংলাদেশি নারী-পুরুষ আটক
যশোরের শার্শা গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৪ জন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ব্যাটালিয়ন ২১বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া কিছু লোক সীমান্ত দিয়ে ভারতে যাবে। এমন সংবাদে ভিত্তিতে গোগা ক্যাম্পের সদস্যরা সীমান্তের কাছ থেকে তাদেরকে আটক করেন। এসময় ৪টি মোবাইল ও ১টি মোটরসাইকেল আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- মো. মিঠু মোল্লা (৩২), পিতা মো. কামরুল মোল্লা, গ্রাম: বর্ণিমালাধরা, পোস্ট: সিদ্ধারপুর, থানা: অভয়নগর, জেলা: যশোর। মো. মিজানুর সরদার (৪৫), পিতা: মৃত আহমদ সরদার, গ্রাম: পাতালিয়া, পোস্ট: সিদ্ধারপুর, জেলা: যশোর। মোছা. শাপলা খাতুন (২৩), পিতা: মো. সরোয়ার বিশ্বাস, গ্রাম: বলডাঙ্গা কাজিপুর, পোস্ট: রাজারহাট, থানা: কোতোয়ালি, জেলা: যশোর। সুমি আক্তার (২৪), পিতা: রতন খলিফা, গ্রাম: চরখোলা, পোস্ট: নাজিরপুর, থানা: নাজিরপুর, জেলা: পিরোজপুর।