সারাদেশ

টাঙ্গাইলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, ঝড়ল ৩ জনের প্রাণ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৫ পিএম

টাঙ্গাইলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, ঝড়ল ৩ জনের প্রাণ
ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন।

সোমবার (৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল-নেকীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে, নিহত ও আহতরা সিএনজি যাত্রী।

এ বিষয়ে ধনবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম শহিদুল্লাহ জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। আহত হয় একজন। 

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং মরদেহ সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।