সারাদেশ

টাঙ্গাইলে শহীদ পরিবারের সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:৩৪ পিএম

টাঙ্গাইলে শহীদ পরিবারের সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ
ছবি: ঢাকাপ্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার চলমান আন্দোলনে টাঙ্গাইলে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল পৌর শহরের প্রিন্স হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা আবু সাঈদসহ গুলি চালানো সকল অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি জানান।

সাক্ষাতে শহীদ পরিবারকে সমবেদনা জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “বৈষম্যের বিরুদ্ধে তরুণদের এ লড়াই একটি ন্যায়সংগত আন্দোলন। এতে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যাবে না।”

 

nahid-2-Dhaka Prokah News-28-07-2025.jpg
ছবি: ঢাকাপ্রকাশ

এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে শহীদ পরিবারের প্রতি একাত্মতা প্রকাশ করেন নাহিদ ইসলাম এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সকল স্তরে রাজনৈতিক ও সামাজিক সহযোগিতার প্রত্যয় জানান।