সারাদেশ
ঈদযাত্রা শুরু, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হওয়ায় ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার করেছে, যা ঈদযাত্রার বাড়তি চাপেরই ইঙ্গিত দেয়।
মহাসড়কের বিভিন্ন অংশে বিশেষ করে এলেঙ্গা পয়েন্টে চলমান নির্মাণকাজের কারণে কিছু স্থানে যানবাহনের ধীরগতি ও সাময়িক জটলার সৃষ্টি হচ্ছে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে দিন-রাত ২৪ ঘণ্টা পর্যায়ক্রমে ৮০০-র বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তিনি আশা প্রকাশ করেন, উত্তরের পথে যাত্রীরা স্বস্তিতেই বাড়ি ফিরতে পারবেন।
সারাদেশ নিয়ে আরও পড়ুন