সারাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গায় দুই বিএনপি নেতা সাময়িক বহিষ্কার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চুয়াডাঙ্গায় দুই বিএনপি নেতা সাময়িক বহিষ্কার
ছবি: ঢাকাপ্রকাশ

দলের শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কর্মকাণ্ডবিরোধী কার্যকলাপের অভিযোগে চুয়াডাঙ্গার দুই বিএনপি নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার আগে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ-এর যৌথ স্বাক্ষরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠনবিরোধী ভূমিকার কারণে তাদের দলীয় সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত বুধবার (১৮ মার্চ) থেকেই কার্যকর হবে।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কারের বিষয়ে পরবর্তী সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।