সারাদেশ

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে, উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে, উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে হতাহতের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রবিউল আলম বলেন, “ঢাকাগামী বাসটিতে ৫০-এর বেশি যাত্রী ছিলেন। আমরা দ্রুত ঘটনাস্থলে যাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর জানিয়েছে, ডুবুরি দল ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং ঢাকা থেকে আরও উদ্ধারকর্মী পাঠানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসটি ফেরিতে ওঠার জন্য পন্টুনে দাঁড়িয়ে ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তা পন্টুন থেকে নদীতে পড়ে যায়। কিছু যাত্রী ভেসে ওঠেন, এবং পন্টুন ও ফেরিতে থাকা লোকজন তাদের উদ্ধার করতে সাহায্য করেন।

প্রাথমিকভাবে কতজন আহত বা নিখোঁজ তা নিশ্চিত নয়। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।