সারাদেশ

পটুয়াখালীতে জ্বালানি সিন্ডিকেট ও অপরাধ দমনে ওসির কড়া বার্তা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম

পটুয়াখালীতে জ্বালানি সিন্ডিকেট ও অপরাধ দমনে ওসির কড়া বার্তা
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাজার স্থিতিশীল রাখা এবং সামাজিক অপরাধ নির্মূলে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ঝটিকা অভিযান ও সচেতনতামূলক প্রচারণা শুরু করেছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

সম্প্রতি জ্বালানি তেলের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে তিনি সরাসরি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি স্পষ্ট বার্তা দেন যে, জ্বালানি সংকটের অজুহাতে কোনো ধরনের মূল্যবৃদ্ধি বা মজুতদারি সহ্য করা হবে না। অসাধু ব্যবসায়ীদের রুখতে পুলিশের বিশেষ টিম সার্বক্ষণিক তদারকি করবে।

পাশাপাশি তিনি মাদক, বাল্যবিবাহ এবং যৌতুক প্রথা বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ওসি জসিম উদ্দিন বলেন, “মাদকের শিকড় উপড়ে ফেলা এবং সমাজ থেকে বাল্যবিবাহ ও যৌতুক দূর করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আসতে হবে।”

জনগণের দোরগোড়ায় পুলিশের এই সরাসরি উপস্থিতি এবং জনবান্ধব বার্তার ফলে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।