সারাদেশ

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:১০ পিএম

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের যাত্রা সহজ করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘোষণা অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, ১৩ মে পাওয়া যাবে ২৩ মে যাত্রার টিকিট। এরপর ১৪ মে ২৪ মে, ১৫ মে ২৫ মে, ১৬ মে ২৬ মে এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে যাত্রার টিকিট।

ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন পাওয়া যাবে ৩১ মে যাত্রার টিকিট। একইভাবে ২২ মে ১ জুন, ২৩ মে ২ জুন, ২৪ মে ৩ জুন এবং ২৫ মে ৪ জুনের টিকিট বিক্রি করা হবে।

নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী ঈদের যাত্রা ও ফিরতি যাত্রার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।

এছাড়া অগ্রিম ও ফিরতি টিকিট ফেরতযোগ্য নয় বলে জানানো হয়েছে। যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ছাড়া) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

রেলওয়ে আরও জানিয়েছে, ফিরতি যাত্রার টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত সূচি অনুযায়ী ইস্যু করা হবে।