সারাদেশ
বিরামপুরে বিএনপি’র পথ সভা অনুষ্ঠিত
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র পথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিএনপি'র সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২২অক্টোবর) বিকেল ৫ টায় বিরামপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সহ-সভাপতি মুনছুর আলীর সভাপতিত্বে, মির্জাপুর মন্ডপ মাঠে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সভাপতি মোজাম্মেল হক, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপি'র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, নির্বাহী সদস্য সাবেক ভিপি কমর সেলিম, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও নুর আলম নুরা, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মিঞা শিরন প্রমূখ।