খেলা

এশিয়া কাপ ফাইনালের প্রাইজমানি: ভারত-পাকিস্তানের জন্য কত টাকা?


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ পিএম

এশিয়া কাপ ফাইনালের প্রাইজমানি: ভারত-পাকিস্তানের জন্য কত টাকা?
ছবি: সংগৃহীত

ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি এখন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে, যেখানে আজ রাতে ২৮ হাজার দর্শক-ঠাসা গ্যালারির সামনে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় আছে ফাইনালের মোটা অঙ্কের প্রাইজমানি।

যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেয়নি, তবে আয়োজক কমিটির সূত্রে ইকোনমিক টাইমস জানিয়েছে—

  • চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ মার্কিন ডলার, যা প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা।

  • রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

তুলনামূলকভাবে দেখা যায়, আগের আসরের চেয়ে এবার প্রাইজমানি অনেক বেশি।

  • ২০২৩ সালে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে চ্যাম্পিয়নরা পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার।

  • ২০২২ সালে চ্যাম্পিয়নরা পেয়েছিল ২ লাখ ডলার।

এবার সেই অঙ্ক বেড়ে যাওয়ায় বোঝা যাচ্ছে, এশিয়া কাপের গুরুত্ব ও বাণিজ্যিক মূল্য দিন দিন বাড়ছে। ফলে আজকের ফাইনালে শুধু মর্যাদাই নয়, বড় অঙ্কের পুরস্কারেরও লড়াই হবে ভারত ও পাকিস্তানের মধ্যে।