খেলা

পাকিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

পাকিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজকে সামনে রেখে বাংলাদেশ নারী দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের দলে রয়েছেন সুমাইয়া আক্তার সুবর্ণা, আরিত্রি মন্ডল নির্জনারা। দলকে নেতৃত্ব দেবেন সাদিয়া ইসলাম। এ ছাড়া পাকিস্তানের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন ইমান নাসের।

পাঁচ ম্যাচ সিরিজের সবকটি ম্যাচই হবে কক্সবাজারের একাডেমি মাঠে। আগামী ১ এবং ২ ডিসেম্বর দুই দিন অনুশীলন শেষে ৩ ডিসেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।

বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার সুবর্ণা (উইকেটরক্ষক), আরিত্রি মন্ডল নির্জনা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন, মাইমুনা নাহার স্বর্ণামনি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, অতশি মজুমদার, জারিন তাসনিম লাবণ্য, লামিয়া মৃদা, আচিনা জান্নাত ইমান্তা (উইকেটরক্ষক), মোসাম্মৎ সাদিয়া নুসরাত, মোসাম্মৎ সামিয়া খাতুন, কুমারি রানি শিল।

স্ট্যান্ডবাই: চৌধুরী অদৃতা নোয়াসির, মোসাম্মৎ লিমা খাতুন, আখি আক্তার, রিজভি দাস, মোসাম্মৎ জিম আফরিন।