খেলা

কার্লো আনচেলত্তির চুইংগাম ‘চুরি’ করেছেন এন্দ্রিক


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৩১ পিএম

কার্লো আনচেলত্তির চুইংগাম ‘চুরি’ করেছেন এন্দ্রিক
ছবি: সংগৃহীত

ব্রাজিল ও জাপান ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি দেখা গেছে এক মজার ঘটনাও। শুধু কোচ কার্লো আনচেলত্তি-ই নন, চুইংগাম চিবোতে দেখা গেছে তরুণ ফুটবলার এন্দ্রিককেও।

ওয়ার্মআপের সময় আনচেলত্তির কাছ থেকে চুইংগাম নিয়ে তা সতীর্থদের মধ্যে বিলিয়ে দেন এন্দ্রিক। বিষয়টি নিয়ে দলের ভেতরে তৈরি হয় হালকা হাস্যরসের পরিবেশ।

ম্যাচজুড়ে আনচেলত্তিকে চুইংগাম চিবোতে দেখা অবশ্য নতুন কিছু নয়। এর পেছনে রয়েছে ব্যক্তিগত অভ্যাস—ধূমপান ছাড়ার পর উদ্বেগ নিয়ন্ত্রণ এবং মনোযোগ ধরে রাখতে চুইংগামকেই বিকল্প হিসেবে বেছে নিয়েছেন এই অভিজ্ঞ কোচ।

এদিকে টুর্নামেন্টে ব্রাজিলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ শেষ ষোলো পর্ব। প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে নরওয়ে। বাংলাদেশ সময় ৬ জুলাই রাত ২টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে দুই দল।

জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়ে আত্মবিশ্বাস বেড়েছে ব্রাজিল শিবিরে। নরওয়ের বিপক্ষে আগের ব্যর্থতা কাটিয়ে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।

দলের কৌশলগত নেতৃত্বে আছেন আনচেলত্তি। গুরুত্বপূর্ণ মুহূর্তে ভিন্নধর্মী ট্যাকটিকস প্রয়োগ করে দলকে এগিয়ে নিচ্ছেন তিনি। তার পরিকল্পনায় ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবায়নের আশা দেখছেন সমর্থকরা।